সাম্প্রতিক খবর
ডাউনলোড
মাদরাসার তথ্য

সুপারিনটেনডেন্ট মহোদয়ের বাণী

 

                                          সমস্ত প্রসংশা আল্লাহ রাব্বুল আলামীন এর জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং  আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রকৃত মানুষ হওয়ার। 

প্রিয় সুধী,

 একটি বিষয় সকলে অবগত যে জানা আছে, দেশে দুটি শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটি সাধারণ শিক্ষা ব্যবস্থা, অন্যটি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা।মাদরাসা শিক্ষার পাশাপাশি আধুনিক যুগোপযোগী শিক্ষা আমাদের  আত্বনির্ভরশীল,দক্ষ মর্যাদা সম্পন্ন জাতি গঠনে সহায়ক  তথ্য-প্রযুক্তি আজকের শিক্ষা ব্যবস্থার সাথে অত্যন্ত ঘনিষ্ট ভাবে জড়িত। পৃথিবীর সকল দেশ জুড়ে প্রযুক্তির ব্যবহার বিস্ময়কর ভাবে বেড়ে চলছে। দক্ষ যোগ্য মানব সম্পদ তৈরীর লক্ষ্যে সরকার ২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তথ্য যোগাযোগ প্রযু্িক্ত বিষয়টিকে বাধ্যতামূলক করেছেন।  প্রত্যয় প্রনোদনা থেকেই জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণীত হয়। শিক্ষানীতিতে বিজ্ঞান,তথ্য যোগাযোগ প্রযুক্তি,কারিগরী শিক্ষা ,ধর্ম নৈতিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সময়ের চাহিদাকে পুরণ করতে তাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। ইসলামের মূল শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা তথা জ্ঞান-বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষার সমম্বয়ে রচনা করা হয়েছে সময়ের উপযোগী বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষায় শিক্ষিত কোন ছাত্রকে এখন আর আগের মত বেকারত্বের অভিশাপ নিয়ে বসে থাকতে হয় না।

আমরা চাই, এ দেশের প্রতিটি নাগরিক ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে সমৃদ্ধ নৈতিক চরিত্রবান ও আদর্শবান নাগরিক হিসাবে গড়ে উঠুক, জ্ঞান বিজ্ঞানের উচ্চ শাখায় বিচরণ করুক।  অত্র রামডাঙ্গা দারুল হুদা ইসলামিয়া দাখিল মাদ্রাসা-এর শিক্ষক-Kg©Pvixe„‡›`i Ges পরিচালনা কমিটি সবাই সেই চেষ্টাই করে যাচ্ছে। আল্লাহ সবার প্রচেষ্টাকে কবুল করুন। আমিন